ছোট্ট মনশ্রী চৌধুরীর চিকিৎসায় মানবিক উদ্যোগ। এবার তার পরিবারের পাশে দাঁড়াল ত্রিপুরা রুটি ব্যাংক ফাউন্ডেশন। আর্থিক সহায়তার পাশাপাশি রাজ্যবাসীর কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছে সংস্থাটি।
ছোট্ট মনশ্রী চৌধুরীর বাড়িতে পৌঁছায় ত্রিপুরা রুটি ব্যাংক ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল। শিশুটির চিকিৎসার জন্য পরিবারের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন তারা। ফাউন্ডেশনের সদস্যরা জানান, মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য আরও আর্থিক সহায়তা প্রয়োজন। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষকে মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এদিন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মনশ্রীর শারীরিক অবস্থার খোঁজখবরও নেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা। তাদের আশা, সকলের সম্মিলিত সহযোগিতায় মনশ্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। মানবিক উদ্যোগে নতুন আশার আলো। ছোট্ট মনশ্রীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিল ত্রিপুরা রুটি ব্যাংক ফাউন্ডেশন। এখন রাজ্যবাসীর সহযোগিতার অপেক্ষায় পরিবার।



