Monday, June 29, 2026
বাড়িখবরখেলাআন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে প্রস্তুত আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব

আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে প্রস্তুত আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব

আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবসকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে রাজ্যের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের অন্যতম বৃহত্তম সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। আগামী ২ জুলাই নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন দুর্ঘটনা বিমার নথি প্রদান থেকে শুরু করে নৈশালোকে প্রীতি ফুটবল ম্যাচ—সব মিলিয়ে ক্রীড়া সাংবাদিকদের জন্য থাকছে এক উৎসবমুখর পরিবেশ।


বিশ্বজুড়ে প্রতি বছর ২ জুলাই পালিত হয় আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস। ক্রীড়া সাংবাদিকদের অবদানকে সম্মান জানানো এবং ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই বিশ্বের বিভিন্ন দেশের মতো ত্রিপুরাতেও এবার দিনটি বিশেষ মর্যাদায় উদযাপনের প্রস্তুতি নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।

এই উপলক্ষে আগামী ২ জুলাই দুটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম অনুষ্ঠানটি বিকেল ৪টায় আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। সেখানে রাজ্যে কর্মরত ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের পাশাপাশি কয়েকজন কৃতি ক্রীড়াবিদের হাতে দুই লক্ষ টাকার দুর্ঘটনা বিমার নথিপত্র তুলে দেওয়া হবে। ক্রীড়া সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়-এর। এছাড়াও উপস্থিত থাকবেন ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা।

এরপর বিকেল সাড়ে ৫টায় ঐতিহ্যবাহী উমাকান্ত ময়দানে নৈশালোকে অনুষ্ঠিত হবে এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ফুটবল দল এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের সংগঠন ফোরাম ফর লাইফ মেম্বারস। ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া সংগঠকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই এই ম্যাচের মূল উদ্দেশ্য।

প্রীতি ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ফুটবল দল ঘোষণা করা হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় দলের নতুন জার্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা।

ঘোষিত দলে রয়েছেন—অধিনায়ক সুভাষ ঘোষ, সহ-অধিনায়ক সন্তোষ গোপ, শান্তনু বণিক, স্বপন মিয়া, রবীন কলই, অমিত দেববর্মণ, কিনকর শীল, অভিজিৎ মালাকার, মেঘধন দেব, প্রসেনজিৎ সাহা, জাকির হোসেন, সুমিত সিনহা, স্বপন কান্তি দে, দেবাশীষ বোস, উমাশঙ্কর ভট্টাচার্য, শিষান চক্রবর্তী, অলক চৌধুরী, সুমন সাহা, সুজিত দে এবং শুভঙ্কর দে। দলের ম্যানেজার কান্তি বর্ধন, কোচ অভিষেক সাহা, গোলকিপার কোচ সজল চক্রবর্তী এবং টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন অলক ঘোষ।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রীড়া সাংবাদিকরা শুধু মাঠের খবরই তুলে ধরেন না, তাঁরা রাজ্যের ক্রীড়া সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবসের এই কর্মসূচির মাধ্যমে ক্রীড়া সাংবাদিকদের সম্মান জানানো, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করাই মূল লক্ষ্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য