ব্যাংকের কর্মীরাই ব্যাংক থেকে স্যালারি ড্র করছেন না ।বিষয়টি নিয়ে হতাশ মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এদিন ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় বিষয়টি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মন্ত্রী ।
শনিবার রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে আয়োজিত হয় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা । এদিনের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রচার ও প্রসার নিয়ে ব্যাংক কর্মীদের ভূমিকায় অসন্তুষ্ট মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া ।শনিবার নজরুল কলা ক্ষেত্রে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সরাসরি তার অসন্তোষের কথা ব্যক্ত করেন ।রাজ্যের অর্থমন্ত্রীর উপস্থিতিতেই বক্তব্যে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান ,ব্যাংকের কর্মীরা সমবায় পরিবারের সাথে যুক্ত ।আর তারাই যদি তাদের সেলারি এই ব্যাংক থেকে না ড্র করেন তবে কিভাবে চলবে । বক্তব্যে মন্ত্রী জানান ,আগামী মাস থেকে তিনি ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডে তার নিজস্ব একাউন্ট থেকে সান্মানিক সংগ্রহ করবেন। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া আরো জানান ,সরকার সে সমৃদ্ধি হল সমবায় দপ্তরের আন্দোলন। এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ এবং কৃষকদের যুক্ত করে রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার ভূমিকা গ্রহণ করতে হবে ।তিনি আরো জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অর্থনীতি আজ বিশ্বের চতুর্থ থানে পৌঁছে গেছে ।দেশের অর্থনীতির এই অগ্রগতির ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য এবং রাজ্যের সমবায় দপ্তরেরও একটা ভূমিকা রয়েছে।



