Tuesday, June 16, 2026
বাড়িখবররাজ্যভারতের কমিউনিস্ট পার্টি জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল

ভারতের কমিউনিস্ট পার্টি জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল

জনগণের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সম্মিলিত স্মারকলিপি প্রদান করেছে ভারতের কমিউনিস্ট পার্টির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।
ভারতের কমিউনিস্ট পার্টির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি জনকল্যাণমূলক যে সকল দাবিগুলি তুলে ধরেন সেগুলির মধ্যে রয়েছে এলাকার নাগরিক পরিষেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়। প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানান। স্মারকলিপি গ্রহণ করে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা উত্থাপিত প্রতিটি দাবি ও সমস্যার বিষয় মনোযোগ সহকারে শোনেন। তিনি দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলির দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। এদিনের এই কর্মসূচিতে পূর্ব আগরতলা অঞ্চল কমিটির নেতৃত্ব ও দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য