জানা গেছে, প্রতিদিনের মতো বাগানে কাজ করতে যাওয়ার পথে হঠাৎই একটি ভাল্লুক পেছন দিক থেকে ললিত দেববর্মার ওপর হামলা চালায়। ভাল্লুকের আক্রমণে তার পায়ে গুরুতর জখম হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত কৃষকের অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।উল্লেখ্য, আহত ললিত দেববর্মার বাড়ি মোহনপুর মহকুমার বিধাই এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।



