Wednesday, June 3, 2026
বাড়িখবররাজ্যলাগামহীন মূল্য বৃদ্ধিতে লাগাম জানতেওয়াই এফ এবং টি ওয়াই এফ এর বিক্ষোভ...

লাগামহীন মূল্য বৃদ্ধিতে লাগাম জানতেওয়াই এফ এবং টি ওয়াই এফ এর বিক্ষোভ সভা

সিএনজি, পেট্রোল, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। আজ টিআরটিসি সিএনজি স্টেশনের সামনে সংগঠন দুটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা।

ক্রমাগত বাড়তে থাকা সিএনজি, পেট্রোল, ডিজেল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আজ টিআরটিসি সিএনজি স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করে সংগঠন দুটি।

বিক্ষোভকারীরা মূল্যবৃদ্ধি রোধে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। সভায় বক্তারা বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে পরিবহন খরচের ওপর, যার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে চলেছে। এতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। বিক্ষোভ কর্মসূচি থেকে মূল্যবৃদ্ধি রোধে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য