রাজ্যে আধুনিক ও আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য ইতোমধ্যেই উপযুক্ত স্থান চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, নরসিংগড়ে নির্মীয়মাণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছে।
আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহায়তায় আয়োজিত ১০৮টি ক্রিকেট কিট ব্যাগ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হয়। এদিন রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের উন্নতমানের প্রশিক্ষণ, আধুনিক ক্রীড়া পরিকাঠামো নির্মাণ এবং ক্রিকেটের সার্বিক বিকাশে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে আলোচনা করি।
প্রতিভাবান খেলোয়াড়দের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ক্রীড়া সংস্কৃতির প্রসার ঘটানো এবং ত্রিপুরাকে দেশের ক্রীড়া মানচিত্রে আরও সুপ্রতিষ্ঠিত করে তোলাই আমাদের লক্ষ্য। যুবসমাজের প্রতিভা বিকাশে সরকার সর্বদা অঙ্গীকারবদ্ধ।



