Friday, May 22, 2026
বাড়িখবররাজ্যপ্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে সুরক্ষা করতে হবে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে বার্তা বনমন্ত্রী অনিমেষ...

প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে সুরক্ষা করতে হবে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে বার্তা বনমন্ত্রী অনিমেষ দেববর্মার

বন্যপ্রাণী এবং বনকে বাঁচাতে রাজ্যের নিজস্ব প্রাকৃতিক সম্পদকে সুন্দর করে রাখতে হবে। আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজ্যবাসীর প্রতি এমনই বার্তা দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ।এদিন রাজধানী সংলগ্ন হাতিপাড়া এলাকার ফরেস্ট কমপ্লেক্সে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচি ও সেমিনারের আয়োজন করা হয়।

শুক্রবার আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস ।সারা বিশ্বেই এই দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। রাজ্যে ত্রিপুরা বায়ো-ডাইভারসিটি বোর্ডের উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে এক কর্মসূচি গ্রহণ করা হয়। রাজধানীর পার্শ্ববর্তী হাতিপাড়া এলাকার ফরেস্ট কমপ্লেক্সে এই উপলক্ষে এক বৃক্ষ রোপন কর্মসূচি ও সেমিনারের আয়োজন করা হয় ।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ।এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বায়ো ডাইভারসিটি বোর্ডের চেয়ারম্যান আর কে স্যামন, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, বামুটিয়া ব্লক সভাপতি দীপক কুমার সিংহ সহ অন্যান্যরা ।উপস্থিত অতিথিরা হাতিপাড়া ফরেস্ট কমপ্লেক্স এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।এই অনুষ্ঠান প্রসঙ্গে বন মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, পরিবেশকে বাঁচাতে হলে বনকে বাঁচাতে হবে। বন্যপ্রাণীকে বাঁচাতে হবে। বনমন্ত্রী আরো বলেন, ত্রিপুরার যা কিছু নিজস্ব প্রাকৃতিক সম্পদ রয়েছে, তাকে সুন্দর করে রাখতে হবে ।এতেই মানুষ বেঁচে থাকতে পারবেন ।পাশাপাশি বন্যপ্রাণীরা বেঁচে থাকতে পারবে।

এই অনুষ্ঠানে আয়োজিত সেমিনারে পরিবেশ রক্ষার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।বিজ্ঞানীরা এই আলোচনায় অংশগ্রহণ করেন ।অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য