Wednesday, May 13, 2026
বাড়িখবররাজ্যধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তীর শপথ গ্রহণ, উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তীর শপথ গ্রহণ, উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক জহর চক্রবর্তী বুধবার আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্য বিধানসভার লবিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে ছিল ব্যাপক উৎসাহ ও উপস্থিতি।

বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী, সান্তনা চাকমা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ একাধিক বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।

শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নবনির্বাচিত বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুর ফলে ধর্মনগর কেন্দ্রটি দীর্ঘদিন শূন্য ছিল। উপনির্বাচনের মাধ্যমে সেই শূন্যতা পূরণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জহর চক্রবর্তী জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং রাজ্যের সার্বিক উন্নয়নে গঠনমূলক অবদান রাখবেন।

অন্যদিকে, শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী জানান, ধর্মনগরের উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও প্রদেশ নেতৃত্বের উন্নয়নের ভাবনাকে সামনে রেখে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। ধর্মনগরকে আরও আধুনিক ও উন্নত শহরে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জহর চক্রবর্তী বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি প্রায় ১৮ হাজারেরও বেশি ভোটে বিজয়ী হন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য