Monday, April 20, 2026
বাড়িখবররাজ্যএডিসি নির্বাচনের পর দক্ষিণ জেলায় উত্তেজনা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী প্রণজিৎ সিংহ...

এডিসি নির্বাচনের পর দক্ষিণ জেলায় উত্তেজনা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

গত ১৭ এপ্রিল রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ (এডিসি)-র ১০ম সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২৮টি আসনের মধ্যে ২৪টিতে জয়লাভ করে তিপ্রা মথা দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অন্যদিকে ৪টি আসনে জয় পায় বিজেপি।

ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এডিসি এলাকায় রাজনৈতিক অশান্তির অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিপ্রা মথা কর্মীদের দ্বারা একাধিক স্থানে দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনেক কর্মী এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ।

এই প্রেক্ষাপটে শনিবার দক্ষিণ জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ ও গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি, বিজেপির জেলা সভাপতি, মনু ও সাব্রুম মন্ডলের নেতৃত্ব এবং স্থানীয় বিধায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ।

মন্ত্রী প্রথমে পূর্ব মুহুরীপুর-ভুরাতলী কেন্দ্রের অন্তর্গত কালী বাজার এলাকায় অগ্নিসংযোগ হওয়া বিজেপি কার্যালয় পরিদর্শন করেন। এরপর শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রের চাতকছড়ি এলাকায় হামক্রাই বাজারে ক্ষতিগ্রস্ত কার্যালয় ঘুরে দেখেন। পাশাপাশি চালিতা বনকুল এলাকাতেও একাধিক ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অভিযোগ করেন, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক সন্ত্রাস সংঘটিত হয়েছে ২৮ নম্বর শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রে। তিনি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

এদিকে, স্থানীয় এক বিজেপি কর্মী মন্ত্রীর সামনে দলীয় অভ্যন্তরীণ দূরত্বের কথাও তুলে ধরেন, যা পরিস্থিতি জটিল করে তুলছে বলে ইঙ্গিত দেন তিনি। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য