আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে উষা বাজার এলাকায় অবস্থিত অমৃত প্রকল্পের ৮০ এমএলডি ক্ষমতাসম্পন্ন পূর্বস্থল ভূগর্ভস্থ জল পরিশোধন কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
বুধবার এই পরিদর্শনকালে তিনি প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা রাজ্যপালকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। শহরবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েও আলোচনা হয়।
রাজ্যপাল প্রকল্পের কাজের মান ও পরিকাঠামো ঘুরে দেখেন এবং ভবিষ্যতে এই ধরনের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে নাগরিক পরিষেবা আরও উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই জল পরিশোধন কেন্দ্র আগরতলার বাসিন্দাদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে



