Saturday, April 11, 2026
বাড়িখবররাজ্যভোটগ্রহনের লক্ষে ভোট সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে ভোট কর্মীরা

ভোটগ্রহনের লক্ষে ভোট সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে ভোট কর্মীরা

আগামীকাল ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই বিভিন্ন স্তরে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২৬ নং বীরচন্দ্র কলসী আসনের রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমার তত্ত্বাবধানে শনিবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেন ভোটে নিযুক্ত কর্মীরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে মোট ৪৫টি পোলিং স্টেশন রয়েছে। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩৭,৫২৬ জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ১৮,৮৯০ জন এবং পুরুষ ভোটার ১৮,৬৩৬ জন।

আগামীকাল সকাল থেকেই শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচনকে কেন্দ্র করে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকবে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী।

শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসনের এই উদ্যোগে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য