রাজধানীর মধ্যপাড়ার সরকারি জলাশয়টি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলা হবে। বৃহস্পতিবার মধ্যপাড়ার পুকুর পরিদর্শনে গিয়ে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
আগরতলা পৌরনিগম এলাকার বিভিন্ন সরকারি জলাশয় গুলি সংস্কার এবং সৌন্দর্যায়ন করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলার সিদ্ধান্ত নিয়েছে নিগম কর্তৃপক্ষ ।সিদ্ধান্ত অনুসারে বেশ কিছু জলাশয়ের সুন্দর্যায়ন করা হয়েছে। তেমনিভাবে রাজধানীর 20 নম্বর ওয়ার্ড এলাকাধীন মধ্যপাড়ার জলাশয়টাও দখল মুক্ত করে জনসাধারণের উপযোগী করে তোলার উদ্যোগ গ্রহণ করছে আগরতলা পৌরনিগম ।পাশাপাশি পুকুরের সৌন্দর্যায়ন করা হবে ।এই লক্ষ্যে বৃহস্পতিবার মধ্যপাড়ার জলাশয়টি পরিদর্শনে যান আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।মেয়রের সাথে ছিলেন এলাকার কর্পোরেটর রত্না দত্ত, এএমসির কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন জলাশয় পরিদর্শনে গিয়ে মেয়র স্থানীয়দের সাথে কথা বলেন ।কথা বলেন ক্লাব কর্তৃপক্ষের সাথেও। এলাকাবাসী এবং ক্লাব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জলাশয় টি সংস্কারের জন্য মেয়র এর নিকট দাবি জানান ।পরে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিনের প্রাচীন মধ্যপাড়ার এই জলাশয়।প্রয়োজনীয় সংস্কারের অভাবের সুযোগ নিয়ে কিছু লোক জলাশয়ের কিছু অংশ নিজ দখলে নিয়ে দিয়েছে। পুকুরটিকে দখল মুক্ত করতে আইনি পথে উদ্যোগ গ্রহণ করা হবে ।পাশাপাশি পুকুরটাকে জনগণের ব্যবহারের উপযোগী করে তোলা হবে। এই লক্ষ্যেই পরিদর্শনে আশা বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
উল্লেখ্য আগরতলার মধ্যেই অবস্থিত একাধিক সরকারি জলাশয় দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় ছিল। প্রশাসনিক উদ্যোগ হীনতার ফলেই জলাশয় গুলির এই অবস্থা সৃষ্টি হয়েছে। আগরতলা পৌর নিগম সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করছে সম্প্রতি প্রভু বাড়ির সামনের পুকুরটিও দখল মুক্ত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলার কাজ শুরু করে নিগম কর্তৃপক্ষ।



