Monday, April 6, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদঅসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য মানত করার পর মেয়ে সুস্থ হওয়াতে বাড়িতে...

অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য মানত করার পর মেয়ে সুস্থ হওয়াতে বাড়িতে দন্ড কালির পূজার আয়োজন করেন এক দম্পতি ঘটনা খোয়াই লালটিলা এলাকায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই এপ্রিল…..আজও আমাদের দেশে এবং রাজ্যের বিভিন্ন গ্রাম পাহাড়ে কিছু প্রথা , নিয়ম-নীতি এবং পূজার্চনার রীতি রেওয়াজ রয়েছে। বিশেষ করে এমন কিছু কিছু পূজার্চনা রয়েছে যার ব্যাখ্যা বৈজ্ঞানিক দৃষ্টি ভঙ্গি,ও যুক্তি দিয়ে কখনোই তার বিচার বিবেচনা করা সম্ভব হয়নি। এমনও কিছু মানত পূজা রয়েছে যার বিধিতে বিশ্বাস এবং ভক্তির শক্তিতে অনেক রোগী সুস্থ সবল হয়ে অন্য দশজন সাধারণ মানুষের মতন সুস্থ জীবন-যাপন করতে দেখা গেছে ।তেমনই এক বিশ্বাসের শক্তির উপর ভর করে দন্ড কালির পূজার মানত করার ফলে সুস্থ হয়ে উঠে ১৯ বছরের এক মেয়ে। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে খোয়াই মহাকুমার অন্তর্গত লালটিলা এলাকায়। ঘটনার বিবরন দিয়ে খোয়াই লালটিলা এলাকার বাসিন্দা সত্যজিৎ দেবের ১৯ বছরের মেয়ের মা সবিতা দেব জানান বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন উনার মেয়ে। বিভিন্ন চিকিৎসার পর ও যখন দেখতে পায় মেয়ে আর সুস্থ হয়ে উঠছে না। তখন কারোর পরামর্শের উপর বিশ্বাস করে শেষে কোন পথ দেখতে না পেয়ে নিজ বাড়িতে দন্ড কালির পূজা করবেন সেই মানত করেন। অবশেষে তাদের মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তাতে মেয়েটির পরিবার ব্যপক আনন্দিত হয় এই দেখে যে দন্ড কালি পূজার মানতে তারা ফল পেয়েছেন তাই সেই পূজার আয়োজন করেন বাড়িতে। যেহেতু বাড়িতে মা দন্ড কালীর পূজা করার মানব করেছিলেন সেই অনুযায়ী রবিবার তাদের বাড়িতে সেই দণ্ড কালির পূজার আয়োজন করেন সত্যজিৎ দেব এবং উনার স্ত্রী সবিতা দেব। সারাদিন পূজার্চনা চলে। তবে এই মানতের নিয়ম হচ্ছে চৈত্র মাসের শেষ ১৩ দিনের মধ্যে এই মানত পুজাটি শেষ করতে হয়।অন্যথায় আগামী বছরের জন্য অপেক্ষা করতে হয়। শেষে সন্ধের পর থেকে সেই সুরু হয় দন্ড কালির নাচ এবং দন্ড চিরিয়া গান।এই নাচ গান চলবে সারারাত।আর তাই দেখার জন্য লাল টিলা গ্রামের শত শত মানুষ ভীড় জমায় সত্যজিৎ দেবের বাড়ির উঠানে।তবে এই পূজা টা সাধারণত করে থাকে তাঁতি সম্প্রদায়ের লোকেরা। এদিকে গ্রামের মানুষ এই পূজা ও নাচ দেখতে সারারাত জেগে থাকে। তবে শেষে বলতে হয় বিশ্বাষে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। তবে এটাই বাস্তব সত্য ঈশ্বর আমাদের মঙ্গল কামনায় সর্বদ সারা দেন যদিনা তাকে মন থেকে ডকা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য