বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই এপ্রিল….আবারো রাতের অন্ধকারে নিশি কুটুম্বের হানা ।প্রায় লক্ষাধিক টাকা হাত সাফাই করলো চোরের দল। ঘটনিটি ঘটে খোয়াই সিংঙ্গিছড়া স্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবিবার গভীর রাতে। চোরের দল প্রথমে স্কুলের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ।এরপর বেশ কয়েকটি রুমের দরজার তালা কেটে চোরের দল স্কুলের অফিস রুমে প্রবেশ করে এবং বিভিন্ন রুমের ১২ টি আলমিরা ভেঙ্গে স্কুলের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র সহ নগদ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। কিন্তু এই সমস্ত বিভিন্ন স্কুলে চুরির ঘটনাগুলি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।যে একসময় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয় গুলিতে কম্পিউটার ল্যাপটপ সহ মূল্যবান সেইরকম কোন সামগ্রী ছিল না। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন বিদ্যালয়গুলিতে নৈশকালীন পাহারার জন্য নাইটগার্ডের ব্যবস্থা ছিল। অথচ অন্যদিকে বর্তমানে বিভিন্ন বিদ্যালয়গুলিতে মূল্যবান বিভিন্ন সামগ্রী রয়েছে সেই জায়গাতে অধিকাংশ বিদ্যালয় নৈশকালীন পাহারার জন্য কোন নাইট গার্ড নেই। এই বিষয়টিকে কেন্দ্র করে শুভ বুদ্ধিসম্পন্ন জনগণ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং দ্রুত সমস্ত বিদ্যালয়ে নাইট গার্ডের ব্যবস্থা আহবান করছেন। নাহলে স্কুল গুলোতে এই ধরনের চুরির ঘটনা ঘটবে আদুর ভবিস্বতেও বলে মন্তব্য করেন বুদ্ধিজীবী মহল। অন্যদিকে এই চুরির ঘটনার খবর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানালে ওরা এসে সমস্ত বিষয়টি তদন্ত করে যান এবং একটি মামলা দায়ের করা হয়েছে স্কুলের পক্ষ থেকেও ।



