Monday, April 6, 2026
বাড়িখবররাজ্যলেইক চৌমুহনী বাজারের অবৈধ কমিটি ভেঙে অস্থায়ী কমিটি গঠন

লেইক চৌমুহনী বাজারের অবৈধ কমিটি ভেঙে অস্থায়ী কমিটি গঠন

২০২৩ সালে অবৈধভাবে গঠিত হয়েছিল লেক চৌমুহনী বাজার কমিটি। এমনই অভিযোগ বাজারে ব্যবসায়ীদের। পাশাপাশি এই কমিটির অনৈতিক কাজকর্মে বাজার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। দুদিন পূর্বে এই কমিটির বিরুদ্ধে নালিশ জানাতে মেয়র এর কাছে ছুটে গিয়েছিলেন বাজার ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সেদিন বর্তমান বাজার সম্পাদক তপন মালাকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ  করেন মেয়রের কাছে। অবৈধভাবে দোকান ঘর বসিয়ে অর্থ নয় ছয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযোগ তারা করেন সেদিন।

মেয়র তাদেরকে আশ্বস্ত করেছিলেন বাজারে যাবেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। সোমবার লেক চৌমুহনী বাজারে যান মেয়র এবং বাজার ব্যবসায়ীদের বক্তব্য শুনেন। প্রত্যেক বক্তাই বর্তমানের এই অবৈধ কমিটির কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বক্তব্যে তুলে ধরেন। সবার শেষে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, লেক চৌমুহনী বাজার কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর একাধিক বার এই বাজার আমি পরিদর্শন করি। এবং অবৈধভাবে নির্মাণ ভেঙ্গে ফেলি। এ বাজার সম্পর্কে শুধু বাজার ব্যবসায়ীরা না এলাকাবাসিও আমার কাছে অনেক অভিযোগ করেছে। বাজারকে যেভাবে পরিষ্কার করবো সেভাবে বেআইনি কাজকর্মও বন্ধ করব। বাজারের প্রকৃত ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় তা লক্ষ্য রাখা হবে। নতুনভাবে বাজারে যে ঘর তৈরি করা হবে তা স্বচ্ছ ভবে দেওয়া হবে পুরানো কমিটির লিস্ট অনুযায়ী কোন কিছুই করা হবে না। পরবর্তীতে সকলের মতামত অনুযায়ী পুরনো কমিটিকে ভেঙে দিয়ে মেয়র লেক চৌমুহনী বাজারে একটি অস্থায়ী কমিটি গঠন করে দেয়। গৌতম সরকার, উৎপল আচার্য, লিপিকা দেব, পোলেস্টার ক্লাবের পীযূষ কান্তি দে, রাধানগর উন্নয়ন সংঘ থেকে ঝুটন লস্কর, হারাধন সংঘের অনুপম দে এই ৬ জনকে নিয়ে উপদেষ্টা কমিটি সহ মোট ১৫ জনের একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এ দিন তিনি কমিটির সদস্যদের সতর্কবার্তা দেন এই কমিটি যেন স্বচ্ছ ভাবে কাজ করে  তাদের বিরুদ্ধে যেন কোন বেআইনি কাজের অভিযোগ না ওঠে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য