Monday, April 6, 2026
বাড়িখবররাজ্যএডিসিতে পদ্মফুল ফুটতে চলেছে, দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি

এডিসিতে পদ্মফুল ফুটতে চলেছে, দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি

এডিসিতে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটতে চলেছে ।সোমবার বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে দলের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

সোমবার সারা দেশের সাথে রাজ্যেও ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিজেপির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। এই অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।পরে কার্যালয়ের ভেতরে ভারত মাতা, জনসংঘের দুই প্রতিষ্ঠাতা যথাক্রমে ভারত কেশরীর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন ,১৯৮০ সালের ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টি গঠন করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ।এর আগে ১৯৫১ সালে জনসংঘ প্রতিষ্ঠা করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায়। ১৯৫১ সালে জনসংঘের সূচনা থেকে ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির সূচনা পর্যন্ত এই সময়ের ইতিহাস সকল কার্যকর্তাদের জানা উচিত বলে মনে করেন প্রদেশ বিজেপি সভাপতি। আসন্ন এডিসি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এডিসিতে এবার ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটতে চলেছে ।তিনি আরো বলেন, বিষয়টি একটি ইতিহাস হয়ে থাকবে।

এদিন রাজধানীতে বিভিন্ন মন্ডলের উদ্যোগে সংশ্লিষ্ট বুথ এলাকাগুলিতে বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। পাশাপাশি সব কটি মহকুমা, জেলা এবং মন্ডল কমিটির উদ্যোগেও যথাযথভাবে এদিন ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য