Saturday, April 4, 2026
বাড়িখবররাজ্যখোয়াইয়ে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: জেলাশাসক

খোয়াইয়ে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: জেলাশাসক

আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) নির্বাচন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। খোয়াই মহকুমার অন্তর্গত ৯-হালাহালি-আশারামবাড়ী (এসটি) ও ১২-রামচন্দ্রঘাট (এসটি) নির্বাচনি কেন্দ্রের অন্তর্গত ভোটগ্রহণ কেন্দ্রগুলি ইতিমধ্যেই সেক্টর অফিসারগণ এবং নির্বাচনি কাজে যুক্ত অন্যান্য আধিকারীকগণ পরিদর্শন করেছেন। আজ খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ একথা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, খোয়াই মহকুমার মহকুমা শাসক নির্মল কুমার, ১২-রামচন্দ্রঘাট (এসটি) নির্বাচনি কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক কৃষ্ণ গোপাল রায় (আই এফ এস), জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস, খোয়াই মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু প্রমুখ। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক আরও জানান, ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পানীয়জলের ব্যবস্থা, টয়লেট, বাথরুম ও র‍্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনি প্রক্রিয়া পরিচালনার জন্য সিভিল সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার পরস্পরের মধ্যে সমন্বয় রেখে কাজ করছেন। তাছাড়া নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য ইতিমধ্যেই সিভিল সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসারদের নির্বাচনি নির্দেশিকা অনুসারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য