Saturday, March 28, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে খোয়াই লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অনুষ্ঠিত হল হিন্দু...

রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে খোয়াই লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অনুষ্ঠিত হল হিন্দু নববর্ষের উৎসব।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮ শে মার্চ……শনিবার বিকেল ৪টায় খোয়াই লালছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও খোয়াই নগরের উদ্যোগে লালছড়া এলাকার নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে হিন্দু নববর্ষ উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই ভাগবত সেবা সমিতির সহ-সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি-সাহিত্যিক প্রণব কান্তি চৌধুরী‚ বৌদ্ধিকদাতা হিসেবে উপস্থিত ছিলেন আরএসএস খোয়াই নগরের কার্যবাহ মধুসূদন ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস খোয়াই নগরের বিস্তারক কিষেল দেব্বর্মা, স্বয়ংসেবক সৌর প্রতিম শর্ম্মা, প্রিয়ঙ্কর দাসগুপ্ত, পুলক দত্ত, রাজু চক্রবর্তী প্রমুখরা। অনুষ্ঠানের শুরুতেই আগত সকলকে শ্বেত চন্দনের তিলক দিয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এর পর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিবৃন্দরা। তাতে সকলের সম্মিলিত ওঁকার ধ্বনিতে পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে।
পরবর্তীতে উপস্থিত সকলে ভারতমাতা, কেশব বলিরাম হেডগেওয়ার (ডক্টরজী) এবং মাধব সদাশিব গোলওয়ালকর গুরুজীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অমৃতবচন পাঠ করেন পুলক দত্ত, একক সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ঙ্কর দাসগুপ্ত। হিন্দু নববর্ষের তাৎপর্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রণব কান্তি চৌধুরী এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে এবং বৌদ্ধিক বক্তব্য প্রদান করেন মধুসূদন ঘোষ। এই দিন লালছড়া এলাকার নাগরিক সমাজের উপস্থিতি ছিলো উল্লেখ্য। আরএসএস খোয়াই নগরের উদ্যোগে আয়োজিত হিন্দু নববর্ষ উদযাপন অনুষ্ঠানটি সকলের সার্বিক প্রচেষ্টায় সাফল্য মন্ডিত হয়ে উঠে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য