বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮ শে মার্চ…..যৌন-নিগ্রহ ও শ্লীলতা হানির অভিযোগ এনে ছোট ভাইয়ের বউ ভাসুরের বিরুদ্ধে খোয়াই মহিলা থানায় মামলা দায়ের করে।
ঘটনার বিবরণ দিয়ে খোয়াইয মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান খোয়াই দুর্গানগর এলাকার রতন সাহা ওরফে নন এর বিরুদ্ধে উনার ছোট ভাইয়ের বউ যৌন নিগ্রহ এবং শ্রীলতা হানির অভিযোগ এনে শুক্রবার মহিলা থানায় একটি মামলা করেন। মামলাটি হাতে পেয়ে পুলিশ এই দিন রাতেই রতন সহাকে আটক করেন এবং তার বিরুদ্ধে শ্লিলতাহানি ও যৌন-নিগ্রহের বিভিন্ন ধারা যুক্ত করে মামলা গ্রহণ করেন। রতন সাহা উরফে নন পিতা রাধারমন সাহা বাড়ি খোয়াই দুর্গানগর এলাকায়।তার বিরুদ্ধে পুলিশ যে মামলাটি গ্রহণ করেন মামলার নাম্বার হল ০৫/২০২৬ wkh।, শ্রীলতা হানির অভিযোগে তার বিরুদ্ধে যে ধারা গুলি যুক্ত করা হয়েছে দারাগুলি হল 329 (৩)/৭৪/৬৪/৬২/১১৫(২) of bns2023 । সূত্রের মারফত খবর তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় আরো বিভিন্ন মামলা রয়েছে খোয়াই থানায়। তাছাড়া ও গত কয়েক মাস আগে খোয়াই দূর্গা নগর এলাকার এক ব্যাক্তির ইকো গাড়ি চুরি করায় তার বিরুদ্ধে খোয়াই থানায় মামলা রয়েছে। পাশাপাশি বিভিন্ন নেশা দ্রব্য বিক্রির সাথে জড়িত এই নন বলে সুত্রে জানাগেছে। শনিবার দুপুরে আসামি নন কে আদালতে তুলা হলে বিচার পতি তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়ে দেয় বলে জানা যায়।



