বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬ শে মার্চ….আগামী ১২ এপ্রিল রাজ্য হতে চলেছে এডিসি নির্বাচন । এই নির্বাচনকে সামনে রেখে ২৫ শে মার্চ বুধবার দিনটি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সারা রাজ্যের সাথে খোয়াইতেও ব্যাপক উৎসাহ উদ্দিনের মাধ্যমে এই দিনটিতে রাজ্যের বিভিন্ন জায়গায় সাথে তাল মিলিয়ে মনোনয়নপত্র দাখিল করেন সমস্ত দলের নির্বাচনী প্রার্থীরা। তৎসহ ২৬ শে মার্চ দিনটি ছিল মনোনয়নপত্রের স্কুটিনির দিন । যারা মনোনয়নপত্র দাখিল করেছিল তাদের মনোনয়নপত্র গুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে, কোথায় কোন ভুল ত্রুটি থাকে কিনা । যদি থেকে থাকে সেটা বাতিল বলে গণ্য হবে। তেমনি ভাবে সারা রাজ্যের সাথে খোয়াই মহকুমাতে রয়েছে দুটি আসন একটি হল ৯ নং আশারামবাড়ী ও হালালি কেন্দ্র, অন্যটি ১২ নং আসন রামচন্দ্র ঘাট এলাকা। এখন পর্যন্ত এই দুই আসনের জন্য মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দেন বলে জানান খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার নির্মল কুমার বৃহস্পতিবার দুপুরে এক সাক্ষাৎকারে। সাক্ষাৎকারে রিটার্নিং অফিসার নির্মল কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে মনোনয়নপত্র গুলি স্কুটিনি করার সময় ছিল। এই দিন নির্দল সহ সমস্ত দলের প্রার্থীরা স্কুটিনিতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি। ৯ নং আসন আশারাম বাড়ি ও হালালি কেন্দ্রের জন্য সাতজন প্রার্থী মোট দশটি মনোনয়নপত্র জমা দেন। তাতে স্কুটিনিতে কারোরই মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়নি সবার মনোনয়নপত্র ঠিক থাকার কারণে গ্রহণ করা হয়েছে বলে সমস্ত প্রার্থীদের জানানো হয়। অন্যদিকে ১২ নং আসন খোয়াই রামচন্দ্র ঘাটে ৬ জন প্রার্থী মোট নয়টি মনোনয়নপত্র জমা দেন। তাদের মনোনয়নপত্র গুলিতে কোন ধরনের ভুল ত্রুটি না থাকার কারণে তাদের মনোনয়নপত্রগুলি গ্রহণ করা হয় বলে জানান রিটার্নিং অফিসার। তবে সমস্ত ঘটনাটি ঘটে অবজারভারের সামনে উনার সামনেই এই বিষয়টি ঘোষণা দেওয়া হয় মনোনয়নপত্রের বিষয়ে। এই বিষয়ে রিটার্নিং অফিসার নির্মল কুমার আরো জানন সবদিক দিয়ে মনোনয়নপত্রের জমা ও স্কুটিনির কাজটি খুবই মসৃণ ভাবে সুসম্পন্ন হয়েছে। এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এর কারণ হলো প্রতিবার নির্বাচনী বিষয়ে রিটার্নিং অফিসার যতবারই রাজনৈতিক দলের কর্মকর্তাদের বিভিন্ন ধরনের নির্বাচনি বিষয়ে মিটিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন তারা প্রতিবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়ে নির্বাচনের কাজকে কি কিভাবে মসৃণ করা যায় তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেও তিনি জানান। পাশাপাশি সমস্ত সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানান। কারণ হিসেবে তিনি এও বলেন মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিকে নিয়ে সমস্ত কাজটিকে মসৃণ করার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য প্রথম থেকেই সাংবাদিকরা জানিয়ে দিতেন কোন কোন দিন কোন কোন দল মনোনয়নপত্র জমা দিতে আসছেন। এই খবরের ভিত্তিতে খোয়াই মহকুমা প্রশাসন সেইভাবে নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিলেন তাতে করে সমস্ত কাজটি মসৃণ ভাবে সুসম্পন্ন হয়ে যায় শান্তিপূর্ণভাবে ।এখন দেখার বিষয় আগামী ২৮ শে মার্চ হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এই দিন কোন দলের কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে সেটাই দেখার বিষয়। তবে রামচন্দ্রঘাট ও আশারামবাড়ি এই দুটি কেন্দ্রের জন্য মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন । তার মধ্যে দশটি হলো প্রকৃত দল আর তিনটি হলো নির্দল প্রার্থী। এরমধ্যে রয়েছে ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের জন্য দুজন নির্দল প্রার্থী এবং ১২ রামচন্দ্র ঘাট আসনের জন্য একজন নির্দল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার নির্মল কুমার।



