Thursday, March 26, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই চেরমা এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে কৃষি জমিতে কৃষক দের যেতে বাধা...

খোয়াই চেরমা এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে কৃষি জমিতে কৃষক দের যেতে বাধা দেয় বি এস এফ সেই অভিযোগে পথ অবরোধে বসল চেরমা এলাকাবাসী।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে মার্চ…খোয়াই চেরমা এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে কৃষি জমিতে যেতে প্রতিনিয়ত বাধা দিচ্ছে বি এস এফ। এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকাল ১১ টায় চেরমা এলাকার স্থানীয় মানুষ খোয়াই চেরমা ২০৮ জাতীয় সড়কে পথ অবরোধে বসল। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই চেরমা এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে কৃষি জমিতে কৃষক শ্রমিকদের কৃষি কাজ করতে দিচ্ছে না বি এস এফ। তাতে তাদের এ পারের কৃষি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। শেষে বি এস এফের উপর প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করলো ঐ এলাকার কৃষকরা। ঘটনা খোয়াই মহকুমা সীমান্ত উত্তর সিঙ্গিছড়া চেরমা এলাকায়। বা এস এফ দের কারনে গত এক বছর ধরে তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন বলে দাবি করলেন সংবাদ মাধ্যমের ক্যামেরায়। অবশেষে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার। শেষে পথ অবরোধ কারিদের সাথে। আলোচনা করে তাদের আস্বস্ত করেন ওসি যে বা এস এফ এর সাথে পুলিশ ও এলাকাবাসী মিলে এই দিন একটি বৈঠকে মিলিত হয়ে এর সমাধান করা হবে।ওসির কথায় আস্বস্ত হয়ে শেষ পথ অবরোধ কারিরা তাদের অবরোধ প্রত্যাহার করে। এই দিকে এই বুধবার দিনটি ছিল এ ডি সি নির্বাচনের মনোনয়নপত্র জমা করার শেষ দিন। সেই দিনে চেরমা এলাকায় ২০৮ নং জাতীয় সড়কে পথ অবরোধে উভয় দিকে প্রচুর যান বাহন আটকে যায়। শেষে খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকারের তৎপরতা কুড়ি মিনিট এর মধ্যে পথ অবরোধ তুলে দেন অবরোধ কারিদের সাথে কথা বলার মাধ্যমে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য