বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে মার্চ….. দেশের নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ১২ ই এপ্রিল রাজ্য হতে চলেছে এ ডি সি নির্বাচন।এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের জন্য মনোনয়নপত্র জমা করার শেষ তারিখ ছিল ২৫ শে মার্চ।এই দিনটিকে লক্ষ্য রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা প্রত্যেকটি দল একে একে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ করে। দেখা গেছে এই নির্বাচনে খোয়াই মহকুমার অন্তর্গত দুটি আসন রয়েছে। একটি ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্র, এবং ১২ নং রামচন্দ্র ঘাট কেন্দ্র।এই দুই কেন্দ্রের মোট প্রার্থী ১১ জন। উক্ত দুই কেন্দ্রের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবার কাজ শেষ করে বুধবার দিন অর্থাৎ মনোনয়নপত্র জমা করার শেষ দিনে।এই মনোনয়নপত্র জমার সুভারম্ভটা সুরু করেছিল সি পি আই এম দল।এই ধারাবাহিকতাকে বজায় রাখতে গিয়ে একে একে সমস্ত দল তাদের নির্বাচনী
লড়াই করার জন্য অবশেষে মনোনয়নপত্র জমা দেন। এই এ ডি সি নির্বাচনকে সামনে রেখে ৯ নং আসনে যেসকল দল তাদের মনোনয়নপত্র জমা দিলেন এই দল গুলি হল সি পি আই এম দলের প্রার্থী করিম দেববর্মা,নির্দল প্রার্থী রবিন্দ্র দেববর্মা, কংগ্রেস দলের প্রার্থী প্রনব দেববর্মা, বিজেপি দলের প্রার্থী অনন্ত দেববর্মা,আই পি এফ টি দলের প্রার্থী মনিময় দেববর্মা,তিপরা মথা দলের প্রার্থী জেমস্ দেববর্মা ।এই “৯ নং কেন্দ্রের আসনের জন্য এখন পর্যন্ত মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। অপরদিকে ১২ নং রামচন্দ্র ঘাট আসনের জন্য এই কেন্দ্র লড়াই করছেন ৫জন প্রতিদ্বন্দ্বী।এরা হল পি আই এম দলের প্রার্থী সমরেশ দেববর্মা, কংগ্রেস দলের প্রার্থী অমলেন দেববর্মা,আই পি এফ টি দলের প্রার্থী স্বপন দেববর্মা, বিজেপি দলের প্রার্থী ডেবিট দেববর্মা এবং আই পি এফ টি দলের প্রার্থী প্রসমিত দেববর্মা। এই আসনে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখা গেছে ৯ নং এবং ১২ নং এই দুটি আসনে নির্বাচনী লড়াই করছেন উভয় দলের ১১ জন প্রতিদ্বন্দ্বী।তবে এখানে লক্ষণীয় বিষয় হল তিপরা মথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে এই দলের প্রার্থী হয়ে আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের জন্য লড়াই করছেন অনন্ত দেববর্মা।এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দলের প্রার্থীরা নির্বাচনে জয়লাভের স্বপ্ন দেখছেন। সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে দলের হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে চান তাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে। সেই পরিপ্রেক্ষিতে তার জয়ী হবেন বলে আশা বাদী।এখন দেখার বিষয় গন দেবতারা তাদের আশির্বাদ কোন দল গুলির উপর বর্তায়।এখন সবাই মাঠে নেমে কাজ করতে সুরু করবে এবং বিগত দিনের কাজের ও কর্মসংস্থানের নিরিখে লড়াই চলবে আগামী ১০ ই এপ্রিল পর্যন্ত।তাতে উভয় দলের নির্বাচনী প্রচার থাকবে ব্যাপক তুঙ্গে।আর ২৬ শে এপ্রিল হবে সমস্ত দলের মনোনয়নপত্রের স্কুটিনি। এখন দেখার বিষয় এই স্কুটিনিতে কার কার মনোনয়নপত্র বাতিল হয়।



