বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩শে মার্চ…..সোমবার দুপুর ১২ টায় খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অডিটোরিয়াম হলে খোয়াই জেলা শাসকের উদ্যোগে এবং খোয়াই জেলা তথ্য-সংস্কৃতি দপ্তর‚ খোয়াই জেলা শিক্ষা দপ্তর ও দশরথ দেব মেমোরিয়াল কলেজের যৌথ ব্যবস্থাপনায় ‘বন্দেমাতরম’ রাষ্ট্রগীতের দেড়শো বৎসর পূর্তি উপলক্ষ্যে খোয়াই জেলাভিত্তিক এক অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেব্বর্মা। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেব্বর্মা‚ মূখ্য আলোচক হিসেবে দশরথ দেব মেমোরিয়াল কলেজের শিক্ষক পরিষদের সচিব ডঃ বাবুরাম স্বামী‚ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা তথ্য-সংস্কৃতি দপ্তরের তথ্য আধিকারিক রূপক আচার্য্য। অনুষ্ঠানের পৌরহিত্য করেন দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডঃ নির্মল ভদ্র।এবং অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা ট্রেজারী আধিকারিক রাজীব পাল। অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা মঞ্চে রাখা ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তিনজন বীর শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পরে তাদের আসন অলংকৃত করেন।এরপর কলেজের ছাত্রীরা মঞ্চে আসীন অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুল দিয়ে বরণ করে নেয়। এর পর জলসিঞ্চন করার মধ্য দিয়ে অতিথিরা অনুষ্ঠানের শুভসূচনা করেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সবাই মিলে ‘বন্দেমাতরম’ রাষ্ট্রগীত পরিবেশন করেন। তারপর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক রাজীব পাল। এই অনুষ্ঠানের তাৎপর্য সম্বন্ধে ছাত্রছাত্রীদের সামনে বিস্তৃত আলোচনা করেন ডঃ বাবুরাম স্বামী এবং পরপর বক্তব্য রাখেন নীলমণি দেব্বর্মা‚ দিলীপ কুমার দেব্বর্মা। পরে সমবেতকন্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন বিদ্যাজ্যোতি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রীরা। তাদেরকে তবলায় সঙ্গত করেন শিক্ষক দামোদর গোপ। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ডঃ নির্মল ভদ্র বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন। এই দিন অনুষ্ঠানে ৩০০ জনের অধিক ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবং বিভিন্ন বিদ্যালয়ের ও কলেজের ছাত্র ছাত্রী‚ শিক্ষক,শিক্ষিকা অধ্যাপক,অধ্যাপিকাদের উজ্জ্বল উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সর্বতোভাবে সফল হয়ে উঠেছে। অনুষ্ঠানের শেষে সৌর প্রতিম শর্ম্মার নেতৃত্বে ছাত্র ছাত্রীরা খোয়াই শহরের রাজপথ ধরে এক বর্ণাঢ্য র্যালিতে শামিল হয়।



