বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩শে মার্চ…..গত ১৫ মাস ১৩ দিন বাংলাদেশের জেলে থাকার পর অবশেষে ভারতীয় দুই নাগরিককে সোমবার দুপুরে বাংলাদেশের বি জি বি ভারতের সরকারী আধিকারিকদের হাতে তুলে দেন ভারতের দুই নাগরিককে।
ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে ১৫ মাস আগে অর্থাৎ ১০ ই ডিসেম্বর ২০২৪ সালে সিধাই থানাধীন মোহনপুরের দিয়ছ দুই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেন। এবং তাদেরকে বাংলাদেশের বিজিবি ধরে নিয়ে যায় ।এর পর তাদের বিরুদ্ধে বাংলাদেশের ১৯৫২ সালের পাসপোর্ট আইনে ২৮ দিনের সাজা হয় ৪৮৬/ ২৪ নং ধারায়। কিন্তু ২৮ দিনের মাথায় তাদের মুক্তি দিন ধার্য হলেও সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন সময়ের ইউনিস সরকার তাদেরকে জেল থেকে রেহাই দেয়নি।যার জন্য তাদেরকে ১৫ মাসের উপর বাংলাদেশের জেলে আটকে রাখা হয় বলে জানান যায়।শেষে দীর্ঘ প্রায় ১৫ মাস ১৩ দিন জেল খাটার পর অবশেষে সোমবার বলা ১২ টা নাগাদ বাংলাদেশ থেকে ভারতীয় দুই নাগরিক আগরতলা আমতলী এলাকার বাসিন্দা অজিত বিশ্বাস এবং সিধাই তারানগর এলাকার বাসিন্দা সমীর দাস এই দুই দুজন ব্যক্তিকে খোয়াই পহরমুড়া আন্তর্জাতিক সিমান্তের ১২ নম্বর গেইট দিয়ে তাদেরকে পুস বেক করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার মোহনপুর এলাকার অতিরিক্ত মহকুমা শাসক সহ বি এস এফের আধিকারিকগণ। এই বিষয়ে মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক বলেন দুই দেশের উপর মহলের কথাবার্তার মধ্যে শেষে বাংলাদেশ থেকে ভারতীয় দুই নাগরিককে বাংলাদেশের বিজিবি ভারতের প্রশাসনের আধিকারিকদের কাছে ভারতের দুই নাগরিককে সোপার্দ করা হয়।এখন তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক।



