বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে মার্চ…..রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ই মার্চ ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করে চলেছেন। এই ধারাবাহিকতাকে বজায় রাখতে গিয়ে ইতিমধ্যে ১২ নং রামচন্দ্র ঘাট এবং ৯ আসন আশারাম বাড়ি হালাহালি কেন্দ্রের সি পি আই এম দলের প্রার্থীরা খোয়াই মহকুমা শাসক তথা এ আর ও নির্মল কুমার এর কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে এই ধারাবাহিকতাকে বজায় রাখতে গিয়ে সোমবার দুপুরে ৯ কেন্দ্র আশারাম বাড়ি হালাহলি কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে কমলপুরের মহারানী পুর এলাকার রবিন্দ্র দেববর্মা উনার মনোনয়নপত্র জমা দিলেন খোয়াই এ আর ও এর কাছে। এক সাক্ষাৎকারে নির্দল প্রার্থী রবিন্দ্র দেববর্মা জানান এই আসনেই ২০১৫ সালের এ ডি সি নির্বাচনে তিনি আই পি এফ টির হয়ে নির্বাচনে লড়াই করেন।এর পর ২০১৮ তে বি জে পি দলের সাথে জোট হবার পর দলের জন্য কাজ করেন। কিন্তু সময়ের সাথে বিজেপি এবং তার সরিক দল দূর্দীনের কর্ম কর্তাদের ভূল যান ২০১৮ তে ক্ষমতায় আসার পর। এর পর থেকে তাদের মত কর্মীদের কে এক প্রকার ঘড়ে পাঠিয়ে দেয় দল। শেষে নিজের জাতির উন্নতির স্বার্থে নির্দল প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ গ্রহণ করেন। তিনি এও বলেন এটি একটি নির্বাচনের খেলার মাঠ যেখানে সবাই নির্বাচনি খেলায় মাঠে নামছে আমি ও তাই এবং জয় পাবেন বলে আশাবাদি।তবে এখন দেখার বিষয় সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে গন দেবতারা আগামী দিন কি রায় দেন উনার পক্ষে। অন্যদিকে বিজেপি ও তিপরা মথা দলের পক্ষ থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয় নি।তবে কি মথা বিজেপি জোট হিসেবে মনোনয়নপত্র জমা দিবেন বলে মন্তব্য করেছেন বুদ্ধিজীবী মহল।এখন দেখার বিষয় আসল খেলাটা কোথায় সটাই দেখার হাতে মাত্র দুই দিন।



