বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৯শে মার্চ….ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং শুভম নাট্যচক্রের সহযোগিতায় সমাপ্ত হল সাত দিনব্যাপী জনজাতি হস্তকারু শিল্পের প্রশিক্ষণ শিবির।একটি স্বনির্ভর ভারত গড়তে এবং ত্রিপুরার জনজাতি মহিলাদের ক্ষমতায়ন করতে, ইস্টার জোনাল কালচারাল সেন্টার, সংস্কৃতি মন্ত্রক ও ভারত সরকার খোয়াইতে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতরের উদ্যোগে এবং শুভম নাট্যচক্রের সহযোগিতায় সমাপ্ত হল ৭ দিন ব্যাপী একটি জনজাতি মহিলাদের নিয়ে হস্তশিল্প তৈরির কর্মশালার। কর্মশালাটি গত ১২ই মার্চ থেকে শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার ছিল তার সমাপনী অনুষ্ঠান।এই সমাপনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং তথ্য সংস্কৃতি দপ্তরের খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য, শ্রী বিনয় দেববর্মা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুকূল দাস মাননীয় সভাপতি ওয়ার্কস স্ট্যান্ডিং কমিটি খোয়াই জলা পরিষদের। পীযূষক কান্তি চৌধুরী মাননীয় সভাপতি ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটি, খোয়াই পুর পরিষদ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাব-ডিভিশন এস আই ও রূপক আচার্জী, শুভম নাট্যচক্রের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ।এই সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের মাননীয় ভাইস চেয়ারম্যান নিবাস সাহা।
এই ওয়ার্কশপে মোট কুড়িজন জনজাতি মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এই সমাপনী অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণ প্রার্থী জনজাতি মহিলাদের হাত সাংসাপত্র তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।



