Thursday, March 19, 2026
বাড়িখবররাজ্যরাজ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহে ড্রপ আউটের হার বর্তমানে শূন্য: মুখ্যমন্ত্রী

রাজ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহে ড্রপ আউটের হার বর্তমানে শূন্য: মুখ্যমন্ত্রী

রাজ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) ড্রপ আউটের হার বর্তমানে শূন্য। এই ড্রপ আউটের হার শূন্য রাখার জন্য বুনিয়াদি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। ড্রপ আউটের হার শূন্য রাখার জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নিপুণ ভারত মিশনকে সামগ্রিকভাবে সফল করার জন্য কর্মসূচি নেওয়ার পাশাপাশি শিশুদের সামাজিক ও মানসিক সুস্থতা এবং সামগ্রিক বিকাশের জন্য সহর্ষ ত্রিপুরা কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া শিখন সহায়ক সামগ্রী, ছাত্রছাত্রীদের জন্য খেলার সামগ্রী প্রদান করা হচ্ছে। এছাড়াও ইউ.ডি.আই.এস.ই. ট্র্যাকিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের ড্রপ আউট সনাক্তকরণ, ডিজিটাল লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা প্রদান, প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য গ্রন্থাগারের ব্যবস্থা, স্কুলের বাইরে থাকা শিশুদের জন্য বিশেষ প্রশিক্ষণ, প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য আবাসিক ছাত্রাবাসের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা, নিয়মিতভাবে শিক্ষক, অভিভাবক সম্মেলনের আয়োজন এবং বিনামূল্যে স্কুল ইউনিফর্ম ও পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য