Thursday, March 12, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদগুনধর এক শিক্ষকের কু কৃত্তিতে লজ্জিত খোয়াই এর শিক্ষক মহল।

গুনধর এক শিক্ষকের কু কৃত্তিতে লজ্জিত খোয়াই এর শিক্ষক মহল।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই মার্চ……গুণধর এক শিক্ষক কুকৃত্তি করতে গিয়ে জনতার হাতে রাম ধোলাই খেল । অবশেষে জনতা সেই গুনধর শিক্ষককে পুলিশের হাতে তুলে দিলেন মুদি বাড়ির উত্তেজিত জনতা।
শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার কারিগর, অপরদিকে ক্ষুদ্র অংশের গুণধর শিক্ষকরা নিজেদের বর্বর যৌন চাহিদা চরিতার্থ করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এমনই একটি ঘটনা সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সামাজিক মাধ্যমে যে গুণধর শিক্ষকের চিত্র জ্বলজ্বল করছেন। উনি হলেন খোয়াই গনকি এলাকার বিশ্বজিৎ রায়। এই গুণধর শিক্ষকের বাড়ি খোয়াই এর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকাতে। পেশয়া একজন বিজ্ঞান শিক্ষক বাচাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কর্মরত। মঙ্গলবার বিকেলে পদ্মবিল এলাকার মুদি বাড়ির এলাকার জনগন শিক্ষক বিশ্বজিৎ রায়কে উনার গাড়ি তে করে এক মেয়েকে নিয়ে আসার পথে ঐ এলাকার জনগণ উনাকে আটক করে গন ধোলাই দিয়ে বাইজাল বাড়ি পুলিশ এর হাতে তুলে দেয়। খোয়াই গনকি এলাকাতে কান পাতলে এই শিক্ষকের অনেক ধরনের গুন কীর্তন এর কথা কানে আসে। কেন এই গুণধর শিক্ষককে মারধর করলো এই বিষয়ে উনার সঙ্গে টেলিফোনিক সাক্ষাৎকার করবার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু গুণধর শিক্ষক বিশ্বজিৎ রায় টেলিফোনিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করেননি। তবে বিভিন্ন মহলের দাবি এইরকম কর্মকাণ্ডের নায়ক শিক্ষকদের সামাজিকভাবে বয়কট করার প্রয়োজন। তবে এই ঘটনার পর বাইজাল বাড়ি থানায় এই বিষয়ে কোন মামলা করেন নি শিক্ষক বিশ্বজিৎ রায়। তবে গোপন সূত্রের খবরে এও জানাযায় সেখান থেকে মোটা অংকের বিনিময়ে প্রান নিয়ে বাড়ি ফিরলেন শিক্ষক বিশ্বজিৎ রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য