বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা মার্চ…. রং খেলার দিনটিতে কোন ধরনের অপ্রিতিকর ঘটনাকে রোধ করতে খোয়াই পুলিশ প্রশাসনের আঁটোসাঁটো ব্যবস্থা সমস্ত খোয়াই সহর জুরে।বুধবার দিনটি ছিল রং খেলার।এই দিনটিকে সামনে রেখে খোয়াই এর পুলিশ প্রশাসনের উদ্যোগে সমস্ত খোয়াইকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখেন। এর জন্য প্রচুর পরিমাণে টি এস আর ও সি আর পি এফ জোয়ানদের খোয়াই সহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়।আর এই রংঙ খেলাকে কেন্দ্র করে খোয়াই সুভাষ পার্কের বই মেলা প্রাঙ্গণে চলছে রং খেলার একটি অনুষ্ঠান। তাতে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে না হয় এর জন্য সেই দিকে তীক্ষ্ণ নজর দেওয়া হয়েছে। এছাড়া সহরের ট্রফিক ব্যবস্থাকে কঠোর করা হয়েছে যাতে করে কোন ধরনের দুর্ঘটনার শিকার হতে না হয় বাইক চালকদের।এর জন্য বিনা হেলমেটে বাইক চালকদের ধরে জরিমানা ও করা হয় বলে জানান খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার। তিনি এও বলেন এই দিন প্রায় সন্ধ্যা পর্যন্ত কোন ধরনের দুর্ঘটনার খবড় নেই ,এই ধরনের নিরাপত্তা ব্যবস্থার কারনে জানান ওসি।



