Wednesday, March 4, 2026
বাড়িখবররাজ্যএনসিসি ক্যাডেটদের সংবর্ধনা দিলেন রাজ্যপাল

এনসিসি ক্যাডেটদের সংবর্ধনা দিলেন রাজ্যপাল

রাজ্যের এনসিসি ক্যাডেটদের সংহতির দূত হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। স্বাস্থ্য সচেতনতা এবং পরিচ্ছন্নতার বিষয়ে গ্রামবাসীদের সচেতন করার জন্যও রাজ্যপাল এনসিসি ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় লোক ভবনে ২০২৫-২৬ এ প্রজাতন্ত্র দিবস শিবির এবং থাল সেনা শিবিরে অংশ নেওয়া রাজ্যের এনসিসি ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যপাল এই আহ্বান জানান। রাজ্যপাল আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধিত করেন।

রাজ্যপাল বলেন, এনসিসি একটি বিরাট মঞ্চ। এই মঞ্চে তারা কি নির্মাণ করবেন তা ক্যাডেটদের উপরই নির্ভর করে। এনসিসি তার ক্যাডেটদের সফল এবং অর্থবহ জীবন নির্মাণের প্রশিক্ষণ দেয়। এর উদ্দেশ্য হল ঐক্য এবং নিয়মানুবর্তিতা। তিনি বলেন, বর্তমান পৃথিবী আগের তুলনায় অনেক দ্রুত পরিবর্তনশীল। আধুনিক ডিজিট্যাল টেকনোলজি, ব্লক চেইন, মেশিন লার্নিং, কৃত্তিম বুদ্ধিমত্তা প্রভৃতি সম্পর্কে আরও বেশি আগ্রহী হতে রাজ্যপাল ক্যাডেটদের পরামর্শ দেন। ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিতেও রাজ্যপাল তাদের পরামর্শ দেন। এই অনুষ্ঠানে রাজ্যপালকে সংবর্ধনা জানান এনসিসি’র ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কর্ণেল এম রাজশেখর। রাজ্যপালের এডিসি পি পি পটবর্ধনকেও সংবর্ধনা জানানো হয়। রাজ্যপালের সচিব ইউ কে চাকমা এবং এনসিসি’র আধিকারিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য