বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা মার্চ……..সোমবার বিকেলে পাঁচটায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় জীবন বিমা নিগমের পক্ষ থেকে খোয়াই অজগরটিলা স্থিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন ৩৫ .০৮ লক্ষ্য টাকা মূল্যের একটি স্কুল বাস। পাশাপাশি একই সাথে এই দিন সন্ধ্যায় স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিও সম্পন্ন হয় য়ারা বিভিন্ন ক্লাশে প্রথম, দ্বীতিয় এবং তৃতীয় হয়েছেন এ সকল ছাত্র ছাত্রীদের মধ্যে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতা থেকে আগত ভারতীয় জীবন বীমা নিগমের রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিবন বিমা নিগমের আগরতলা ব্রাঞ্চ ওয়ানের সিনিয়র ম্যানেজার পন্কজ কুমার রায় চৌধুরী,ব্রাঞ্চ ২ এর ম্যানেজার ভৃগু বড়া,তেলিয়ামুড়া এসো পয়েন্টের ম্যানেজার ওন্কার কুমার, স্কুলের প্রধান শিক্ষক কাজল শুক্ল বৈদ্য,ভারত সেবাশ্রমের সাধক স্বামী বধিসত্তা মহারাজ এবং স্বামী অসিমানন্দ মহারাজ। এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা সহ অভিভাবক মন্ডলিরা। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া উত্তরিও এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।এরপর ভারতীয় জীবন বীমা নিগমের পক্ষ থেকে প্রথমে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উৎভোধক রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে।এর পর ফিতা কেটে স্কুল কর্তৃপক্ষের হাতে বাস গাড়ির চাবিটি তুলেদেন রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে।এর পর অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক কাজল শুক্ল বৈদ্য বলেন এই বাসটি পাবার আশায় ভারতীয় জীবন বীমা নিগমের কাছে একটি বাস প্রদানের জন্য আবেদন করেছিলেন। শেষে জীবন বীমা নিগমের পক্ষ থেকে এই বিষয়ে স্কুল পরিদর্শনে আসেন একটি দল।এর পর সার্বিক দিক দিয়ে বিচার বিবেচনা করে শেষে এই স্কুলের জন একটি বাস প্রদান করেন ভারতীয় জীবন বীমা নিগম।যা সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে সেই বাস গাড়ির চাবিটি তুলেদেন রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে স্কুল কর্তৃপক্ষের হাতে বলে জানান প্রধান শিক্ষক কাজল শুক্ল বৈদ্য।শেষ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উৎভোধক তথা ভারতীয় জীবন বীমা নিগমের রিজিওনাল ম্যানেজার সৌমিত্র কুমার দে বলেন ভারতীয় জীবন বীমা নিগম বর্তমান সময়ে একটি একক বৃহত্তম অর্থনৈতিক সংস্থা।এবং তার বর্তমান টাকার পরিমাণ ৬০ হাজার লক্ষ কোটি টাকা।এবং এই নিগম ভারতের অর্থনৈতিক বুনিয়াদকে চালিত করে থাকে সময় সময়ে।এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ধরনের কাজ করে চলেছেন প্রতি নিয়ত। নিগমের পক্ষ থেকে অনেক সময়ই বিভিন্ন জায়গায় বা সহরকে সাজাতে এবং বিভিন্ন ধরনের রাস্তা ঘাট নির্মাণে এবং সমাজের স্বার্থে এই সামাজিক কাজ কর্ম করে থাকে ভারতীয় জীবন বীমা নিগম।



