বিশালগড় প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ১৯ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার সিপাহীজলা জেলার ১৯ চড়িলাম বিধানসভার কেন্দ্রের অন্তগর্ত রামনগর এডিসি ভিলেজের ৩২/৩৩ নং বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।আজকে সাংগঠনিক বৈঠক উপস্থিত ছিলেন,সিপাহীজলা জেলার বিজেপি সাধারণ সম্পাদক রাজেশ দেব্বর্মা,চড়িলাম ব্লকের বি,এ,সি ভাইস চেয়ারম্যান রামমোহন দেব্বর্মা, অন্যান্য নেতৃত্ব ও বিজেপি কার্যকর্তা- কর্মী,সমর্থকগন।আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক আর মজবুত করা যায়, নির্বাচনের জয় শতভাগ নিশ্চিত করা যায় তা বিস্তারিত অলোচনা করা হয়।



