বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই ফেব্রুয়ারি…স্বচ্ছ ভারত ও স্বচ্ছতার প্রতীক হিসেবে হাতীর প্রতিকৃতি নির্মল মতি নামাকরনে বুধবার সন্ধ্যায় জেলাশাসক কার্যালয়ে নির্মল মতিকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন খোয়াই জেলা শাসক রজত পন্থ।বুধবার বিকেল পাঁচটা নাগাদ খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন । উপস্থিত ছিলেন জেলাশাসক রজত পন্থ অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য থেকে শুরু করে অন্যান্যরা। বিশেষ করে খোয়াই শহরকে স্বচ্ছ এবং সুন্দর রাখতে সর্বত্র স্বচ্ছতার বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলাশাসক রজত পন্থ জানিয়েছেন সাংবাদিকদের। বিশেষ করে নির্মল মতি কে বিভিন্ন স্কুলে নিয়ে যাওয়ার জন্য আহ্বান রাখেন জেলাশাসক রজত পন্থ। বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে ছেলে মেয়েদের সুশিক্ষা প্রদান করার জন্য অর্থাৎ স্বচ্ছতার বিষয়ে ছেলেমেয়েদের ছোট থেকে শিক্ষা প্রদানের জন্য এই নির্মল মতি কে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রাখেন জেলাশাসক রজত পন্থ। এবং খোয়াই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্মল মতি নামক একজন হাতির প্রতিকৃতিকে নিয়ে খোয়াই শহরে পরিক্রমা করা হবে বলেও জানান জেলা শাসক। জেলাশাসক উদ্যোগে এই নির্মল মতিকে একজন সুপারম্যানের মত করে সাজানো হয়েছে। এবং সচ্ছতার বার্তা দিতে নির্মল মতির সামনে ইংরেজিতে লেখা রয়েছে গ্রীন খোয়াই ক্লিন খোয়াই এবং সামনে লেখা রয়েছে এবং পিছনে লেখা রয়েছে পরিচ্ছন্ন খোয়াই সবুজ খোয়াই। এই এই বিষয়ে জেলাশাসকের পাশাপাশি নির্মল মতিও খোয়াই বাসির উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্বচ্ছতার বিষয়ে নিয়ে।



