Saturday, February 14, 2026
বাড়িখবররাজ্যপরীক্ষা কেন্দ্রে দেরি করে পৌঁছানোর ফলে এস টি জি টি পরীক্ষায় বসতে...

পরীক্ষা কেন্দ্রে দেরি করে পৌঁছানোর ফলে এস টি জি টি পরীক্ষায় বসতে পারলেন না এক গৃহবধূ

জানা যায়, ওই পরীক্ষার্থীর বাড়ি জিরানিয়া এলাকায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ঘরে একটি ছোট্ট শিশু থাকায় প্রস্তুতি ও বেরোতে কিছুটা দেরি হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে আসার পথে তীব্র যানজটের মুখে পড়তে হয়। এর ফলেই নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি।

ওই গৃহবধূর অভিযোগ, তিনি অনেক অনুরোধ জানালেও পরীক্ষাকেন্দ্রের গেটে কর্তব্যরত কর্মীরা তাঁকে প্রবেশের অনুমতি দেননি। তাঁদের তরফে জানানো হয়, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনও পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া যায় না।

ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই পরীক্ষার্থী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য