Saturday, February 7, 2026
বাড়িখবররাজ্যউচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে পুর নিগমের কর্মীদের এলাকা পরিদর্শন

উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে পুর নিগমের কর্মীদের এলাকা পরিদর্শন

শনিবার উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষে আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করল আগরতলা পুর নিগমের এক প্রতিনিধি দল। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে, যাতে তারা স্বাভাবিকভাবে তাঁদের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারেন।

এদিন প্রশাসনিক দলে উপস্থিত থেকে সাজু ওয়াহিদ জানান, ইতিমধ্যেই শহরের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। কিন্তু অনেক ব্যবসায়ী সেই নির্ধারিত স্থানগুলো ব্যবহার না করে রাস্তার ওপর বসে ব্যবসা করায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। সেই কারণেই যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালানো হয়।

শনিবারের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার, স্মার্ট সিটি প্রকল্পের ডাইরেক্টর সহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। প্রতিনিধি দলটি এদিন আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকা এবং বটতলা সংলগ্ন বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও সম্ভাব্য পুনর্বাসনস্থল পরিদর্শন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য