BASE YEAR REVISION OF STATE LEVEL TIP
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার জন্য যে প্রয়াস নিয়েছেন তা বাস্তবায়িত করার জন্য শিল্প উৎপাদক সূচক (আইআইপি বা ইনডেক্স ইন্ডাস্ট্রিয়েল প্রোডাকশন) বিষয়ক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেননা পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে যে ডেটা কালেকশন করা হয় তা দেশের ও রাজ্যের পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আজ প্রজ্ঞাভবনের ২নং হলে আয়োজিত দু’দিনব্যাপী শিল্প উৎপাদন সূচক জাতীয় স্তরের কর্মশালার উদ্বোধন করে একথা বলেন। পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে এবং ভারত সরকারের অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগ, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এই জাতীয় কর্মশালায় হরিয়ানা, উত্তরাখন্ড, মেঘালয়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থান, মণিপুর, অরুণাচলপ্রদেশ, গুজরাট, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশ রাজ্যের পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা, যুগ্ম অধিকর্তা, উপ অধিকর্তা, সহ অধিকর্তা, সিনিয়র স্ট্যাটিসটিক্যাল অফিসার ও বিভিন্ন স্তরের কর্মচারী প্রতিনিধিগণ অংশ নিয়েছেন।
কর্মশালার উদ্বোধন করে পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা কর্মশালায় উপস্থিত জাতীয় স্তরের প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি রাজ্য সরকারের গৃহীত উন্নয়নমূলক উদ্যোগগুলির কথা তুলে ধরেন। তিনি বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়ণ করছে এবং কেন্দ্রীয় সরকার থেকে অনেক পুরস্কার লাভ করেছে। পরিসংখ্যান ব্যবস্থাকে আরও সঠিক, আধুনিক করে তোলার জন্য এই ধরণের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবৃদ্ধির সূচক নিরুপণে পরিসংখ্যানের গুরুত্বের উপর বিশেষ জোর দেন। তিনি এই কর্মশালার সফলতা কামনা করেন।
২য় পাতায়
-২-
আলোচনায় অংশ নিয়ে মিনিস্ট্রি অব স্ট্যাটিসটিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন-এর ডিরেক্টর জেনারেল এন কে সন্তোষী ত্রিপুরা জাতীয় স্তরে শিল্প উৎপাদক সূচক বিষয়ক কর্মশালার আয়োজন করায় এ রাজ্যকে তিনি ধন্যবাদ জানান। তিনি শিল্প উৎপাদক সূচকের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, পরিসংখ্যান আমাদের দেশে, সরকারি পলিসি নির্ধারণে ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়া বক্তব্য রাখেন মিনিস্ট্রি অব স্ট্যাটিসটিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন-এর অধিকর্তা দীপক ধানাওয়াত। স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান দপ্তরের যুগ্ম অধিকর্তা চিরঞ্জীব ঘোষ। এরপর শুরু হয় টেকনিক্যাল সেশন। টেকনিক্যাল সেশনে মিনিস্ট্রি অফ স্ট্যাটিসটিক্স ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন-এর অধিকর্তা দীপক ধানাওয়াত এবং সিনিয়র স্ট্যাটিসটিক্যাল অফিসার নীরজ দ্বিবেদী পরিসংখ্যানের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এছাড়াও আয়োজিত হয় মতবিনিময় অনুষ্ঠান। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিসংখ্যান দপ্তরের যুগ্ম অধিকর্তা পল এস ডার্লং।



