Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে বাধ্য হয়ে পথে নামলো তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫...

বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে বাধ্য হয়ে পথে নামলো তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ নং ওয়ার্ডের সাহা বেকারি সংলগ্ন এলাকার লোকজন। ঘটনা সোমবার বিকেলে তেলিয়ামুড়া-অমরপুর সড়কে।


ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের সাহা বেকারি সংলগ্ন এলাকায় রবিবার রাতে বৈদ্যুতিক খুঁটিতে শর্ট-সার্কেট থেকে অগ্নিকাণ্ড হয়, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। কিন্তু ঘটনার প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চললেও মাথা ভারী তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নাম কি ওয়াস্তে সারাই করে অফিস মুখী হলেও পৌরবাসীদের ভাগ্যে জোটেনি বিদ্যুৎ পরিষেবা। ফলে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিমলেন্দু বিকাশ দাসের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাজের প্রতি আঙ্গুল তুলে পথ অবরোধে শামিল হয় এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ ধরে তাদের পথ অবরোধ চললেও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মী বাবুদের অবরোধস্থলে দেখা যায়নি। ফলে একপ্রকার নিরাশা নিয়েই নিজেরাই পথ অবরোধ থেকে উঠে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য