খোয়াই প্রতিনিধি ১২ ই আগস্ট…..খোয়াই শহরে দিন দুপুরে বন্ধন মাইক্রো ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজারের পালসার ১৫০ সি সির বাইক চুরি করে নিয়ে যায় চোর চক্র। বাইকটির নাম্বার AS10E7550 ।ঘটনার বিবরনে মাইক্রো ফাইন্যান্স সংস্থা এক কর্মী জানান শুক্রবার দুপুরে খোয়াই গণকি স্থিত বন্ধন মাইক্রো ফাইন্যান্স অফিসের পাশে রুমে বরাবরই মাইক্রো ফাইনান্স ব্যাংকের ম্যানেজার সহ সকল কর্মীরা তাদের বাইক গুলি রাখেন। যথারিতি শুক্রবার দিনটিতে ও এই রুমে বাইক রেখে ম্যানেজার দীপক দেব অফিসের কাজে ফিল্ডে চলে যান ।এবং কাজ সেরে উনি বাড়ির উদ্দেশ্যে চলে যান এবং অন্য কর্মীদের কাছে বাইকের চাবি দিয়ে বলে যান অফিস বদ্ধ করে যাওয়ার সময় ওই কর্মী যেন বাইকের চাবি নিয়ে যায়। পরবর্তী সময় শুক্রবার সন্ধ্যের পর অফিস বন্ধ করার সময় লক্ষ্য করেন ম্যানেজার দীপক দেবের বাইকটি অফিসের পাশের রুমে নেই। এই বিষয়টি সঙ্গে সঙ্গে ম্যানেজার দীপক দেব কে জানালে তিনি দ্রুত অফিসে ছুটে আসেন এবং এসে উনাদের অফিসিয়াল সিসি টিভির ফুটিস টি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর দুপুর দুইটা উনিশ মিনিটে স্পষ্ট লক্ষ্য করা যায় একজন বাইকটি নিয়ে যাচ্ছেন। গোটা ঘটনাটি নিয়ে ম্যানেজার দীপক দেব খোয়াই থানায় লিপিবদ্ধ করেন বলে জানিয়েছেন। এদিকে সিসি টিভির ফুটিজে লক্ষ্য করা যায় বাইক চোর প্রথমে বাইকের তালাটি ভেঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে এসে অফিসের সামনের রাস্তার গতি বিধি লক্ষ করার জন্য হাঁটতে থাকে। এর পর এক সময় সুযোগ বুঝে সেই বাইক চোরটি বাইক টি নিয়ে পালিয়ে যেতে ও দেখা গেছে সিসি ফুটেজ।কিন্তু সিসি ক্যামেরাটি অফিস ঘরে থাকার কারণে ক্যামেরাতে চোরের মুখটি স্পষ্ট বোঝা যায়নি ।এই ধরনের চুরির ঘটনাু গুলি প্রতিদিন খোয়াই শহরের বিভিন্ন এলাকাতে সংগঠিত করছেন চোরের দল। অন্যদিকে অবৈধ নেশা কারবারীদের আস্ফালন অনেকটা বৃদ্ধি পেয়েছে। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য এইসব চুরির ঘটনার সঙ্গে অবৈধ নেশা সেবনকারীদের কোন যোগসূত্র আছে কিনা পুলিশ সঠিক তদন্ত করলে গোটা ঘটনার রহস্য উন্মোচন করতে পারবে বলে ধারণা করা যাচ্ছে। এখন দেখার বিষয়। ম্যানেজার দীপক দেবের বাইকটি উদ্ধার করার ক্ষেত্রে পুলিশ কি ধরনের ভূমিকা গ্রহণ করে।



