Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপ্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে দায়িত্বভার গ্রহণ করলেন সর্বাণী ঘোষ চক্রবর্তী

প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে দায়িত্বভার গ্রহণ করলেন সর্বাণী ঘোষ চক্রবর্তী

ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে দলের হাই কমান্ড মনোনীত করার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। বুধবার নবনিযুক্ত সভানেত্রী শ্রীমতি ঘোষ চক্রবর্তী প্রদেশ কংগ্রেস ভবনে গিয়ে নিজের দায়িত্বভার গ্রহণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ মহিলা কংগ্রেসের কর্মীরা। একই সাথে এদিন প্রদেশ কংগ্রেসের তরফে তাকে স্বাগত জানিয়ে দেওয়া হয় সংবর্ধনা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতি ঘোষ চক্রবর্তী জানান, সংগঠনের পুরনো নেতৃত্বদের সাথে নিয়েই আগামী দিন বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করে তোলা হবে। এছাড়া এই রাজ্যের মহিলারা যেভাবে নির্যাতিত ও অবহেলার শিকার তার বিরুদ্ধে সবাইকে একসাথে নিয়ে আগামী দিন রাস্তায় নামা হবে। রাজ্যের মহিলাদের সম্মান রক্ষা করাটাই হবে অন্যতম প্রধান কাজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য