Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের গ্রাহকদের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সোচ্চার...

ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের গ্রাহকদের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সোচ্চার হল অল ত্রিপুরা পিএনজি কমার্শিয়াল এসোসিয়েশন

রাজ্যের নাগরিকদের মধ্যে যারা বাণিজ্যিকভাবে পাইপ লাইনে গ্যাস ব্যবহার করে তাদের উপর এবার নতুন ফরমান জারি করল ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএল। নতুন ফরমান অনুযায়ী এখন থেকে প্রতি ১৫ দিন অন্তর অনলাইনের মাধ্যমে দেওয়া হবে গ্যাসের বিল। আর গ্রাহকরা এই বিল পাওয়ার তিন দিনের মধ্যেই অনলাইনেই মিটিয়ে দিতে হবে বিলের অর্থ। হাতে বিল পাওয়ার তিন দিনের মধ্যে তা পরিশোধ না করলে গ্রাহকদের ২ শতাংশ করে জরিমানা দিতে হবে। টিএনজিসি এল এর এধরনের বিজ্ঞপ্তিকে ঘিরে স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছেন পাইপ লাইনে গ্যাস ব্যবহারকারী ভোক্তারা। টিএনজিসিএল এর এধরনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে অল ত্রিপুরা পিএনজি কমার্শিয়াল এসোসিয়েশন। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শুধু তাই নয় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন ১৫ দিনের মধ্যে কোন বিল মেটানো হবে না। এর মধ্যেই টিএনজিসিএল এর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলা খেজুরবাগান স্থিত টি এন জি সি এল এর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনে সামিল হলেন এসোসিয়েশনের সদস্যরা। এদিনের এই বিক্ষোভ প্রদর্শন থেকে অবিলম্বে নয়া নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানান। নতুবা আগামী দিন প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান রাজ্যের উৎপাদিত গ্যাসের উপর ১৯ শতাংশ সেস বসিয়ে ইতিমধ্যেই গ্রাহকদের উপর ভয়ংকর চাপ সৃষ্টি করেছে সরকার। এতদিন দুই মাসে বিল করা হতো সাধারণ ভোক্তাদের। আর সেই বিল পরিশোধ করার জন্য এক মাসের সময় দেওয়া হতো। এই অবস্থায় নতুন নির্দেশিকা স্বাভাবিকভাবেই বাণিজ্যিক গ্রাহকদের ভোগান্তি আগামীদিন আরো বাড়বে। তাই কোন অবস্থাতেই নতুন এই ফরমান মেনে নেওয়া হবে না বলে জানান তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য