Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপ্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পিতার প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে ছুটে...

প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পিতার প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে ছুটে গিয়ে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

প্রয়াত হলেন প্রদেশ বিজেপির মুখপাত্র তথা সাংবাদিক নবেন্দু ভট্টাচার্যের পিতা পবিত্র কুমার ভট্টাচার্য। বুধবার সকালে আগরতলা জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি রেখে গেছেন পরিবার-পরিজন সহ অগণিত শুভাকাঙ্ক্ষী। আগরতলা বনমালীপুর এলাকার প্রবীন নাগরিক পবিত্র কুমার ভট্টাচার্য রানির বাজার স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন অবস্থায় চাকরি থেকে অবসর নেন। গত বেশ কিছুদিন ধরেই শারীরিক বিভিন্ন উপসর্গ নিয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বিফলের দিকে ঠেলে দিয়ে অজানা দেশে পাড়ি দিলেন অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষক। বুধবার সকালে তার মৃত্যুর খবর পেয়ে বনমালীপুর স্থিত নিজ বাড়িতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি দলের প্রচুর সংখ্যক নেতাকর্মী সমর্থক। সেখানে মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা প্রয়াতের মরদেহের পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানিয়ে শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান। এদিনই বটতলা মহাশ্মশানে সম্পন্ন হয় প্রয়াত পবিত্র কুমার ভট্টাচার্যের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ। এদিকে সাংবাদিক নবেন্দু ভট্টাচার্যের পিতার মৃত্যুতে আগরতলা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের তরফে গভীর শোক প্রকাশ ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য