Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যশুধু বৃক্ষরোপণই নয়- পরিচর্যাও দরকার – রাজীব

শুধু বৃক্ষরোপণই নয়- পরিচর্যাও দরকার – রাজীব

মঙ্গলবার বনমোহৎসব উদযাপন করল রাজধানীর রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এন এস এস ইউনিট। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এন এস এস এর রাজ্য আধিকারিক চিত্রজীত ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।অন্যান্যদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের এসএমসি কমিটির সভানেত্রী তথা স্থানীয় কাউন্সিলর অঞ্জনা দাস ,বিদ্যালয়ের এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার উমা পোদ্দার সহ অন্যান্যরা। বনমহোৎসবে বিদ্যালয় প্রাঙ্গনে ১৭৫ টি বৃক্ষ রোপন করা হয় ।বিদ্যালয়ের দত্তকগ্রাম রাম ঠাকুর পল্লীতেও বৃক্ষরোপন করা হয়। বিদ্যালয়ের এন এস এস ইউনিটের এই ধরনের সামাজিক কর্মসূচির প্রশংসা করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য