Monday, March 16, 2026
বাড়িখবরখেলাটানা তিন দিন ধরে টিসিএর এসোসিয়েশনের দরজায় ঝুলছে তালা, বাইরে রয়েছে কড়া...

টানা তিন দিন ধরে টিসিএর এসোসিয়েশনের দরজায় ঝুলছে তালা, বাইরে রয়েছে কড়া নিরাপত্তা বাহিনী, দুই পক্ষের তরফে থানায় দায়ের করা হয়েছে পৃথক পৃথক মামলা

রাজ্যে লাটে উঠছে ক্রিকেট খেলা। আর এর জন্য দায়ী রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তারা। এসোসিয়েশনের দুই গোষ্টির আভ্যন্তরীণ লড়াই যেন এখন আদালতের দিকে। একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে সরগরম করে তুলছে রাজ্য ক্রিকেটের ময়দান। টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে এখন টিসিএ কার্যালয়।এতে করে স্বাভাবিকভাবে লাটে উঠেছে টিসি এর সমস্ত ধরনের কাজকর্ম। গতকাল টিসিএ কার্যালয়ের সামনেই খোলা আকাশের নিচে ২৬ টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় জেনারেল বডির সভা। সভাপতি তপন লোধের পৌরহীতে অনুষ্ঠিত জেনারেল বডির সভায় এসোসিয়েশনের বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে নতুন ভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে একই দিন এসোসিয়েশনের সচিব তাপস ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এপেক্স কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে বর্তমান সভাপতি তপন লোধকে তার পদ থেকে সরানো হয়। এপেক্স কাউন্সিলের বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত টিসিএ কার্যালয়ে নোটিশ টাঙিয়ে জানান দেন সচিব শ্রী ঘোষ। এভাবেই গত বেশ কিছুদিন ধরে চলছে দুই পক্ষের চাপা লড়াই। এর মধ্যেই শুক্রবার সকালে সভাপতি তপন লোধ যুগ্ম সচিব সহ বেশ কয়েকজন ক্লাব প্রতিনিধিদের নিয়ে টিসিএ কার্যালয়ে অফিস করতে গেলে প্রত্যক্ষ করেন অফিস তালাবন্দি। এতে করে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে টিসি এর দুই গোষ্ঠীর অভ্যন্তরীণ লড়াইয়ের জের ইতিমধ্যেই পৌঁছালো থানা পর্যায়ে। দুই পক্ষের তরফেই পৃথক পৃথকভাবে দায়ের করা হয় পশ্চিম থানায় মামলা। ফলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিসিএ কার্যালয় চত্বরে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। টানা তিন দিন ধরে টিসিএ কার্যালয় বন্ধ থাকা প্রসঙ্গে সভাপতি তপন লোধ জানান এভাবে তারা অফিসে তালা ঝুলিয়ে রাখতে পারে না। সভাপতিকে নির্বাচন করেছে জেনারেল বডি। যদি সভাপতিকে সরাতে হয় তাহলে একমাত্র সরাবে জেনারেল বডি। সর্বোচ্চ ক্ষমতা হলো জেনারেল বডির। এপেক্স বডি তো সভাপতিকে নির্বাচন করেনি। তারা যে সভা করেছে তা বেআইনি। তিনি আরো বলেন যে কোন অভিযোগ দেখার দায়িত্ব এমবোজম্যানের। অ্যাম্বোজম্যান থাকেন উচ্চ আদালতের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাই তারা যা করছেন সম্পূর্ণ অবৈধ। দেখা যাক সামনের দিন কি হয়। এমনটাই মন্তব্য করেন সভাপতি শ্রী লোধ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য