Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে এবার...

রাজ্যের কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে এবার সরব হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও এন এস ইউ আই

রাজ্যের সব কটি সাধারণ ডিগ্রী কলেজে চলছে এখন ভর্তি প্রক্রিয়া। যদিও এখনও বহু ছাত্র-ছাত্রী নিজেদের পছন্দমত কলেজ গুলিতে ভর্তি হতে পারেনি। এর মধ্যেই ছাত্রছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিনিয়ত মাঠে নামছে বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্র সংগঠনগুলির পাশাপাশি এবার ছাত্রদের দাবি নিয়ে সরব হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসও। শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলা শিক্ষা ভবনে। যে সকল ছাত্র-ছাত্রী এখনো মহা বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি সেই ছাত্র-ছাত্রীরা যেন তাদের পছন্দের মহাবিদ্যালয়ে ভর্তি হতে পারে তা সুনিশ্চিত করা, কলেজের ভর্তি প্রক্রিয়ায় বর্ধিত ফি প্রত্যাহার সহ বিপিএল অন্তর্ভুক্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি মুকুব করা, সরকারি মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যক্ষ সহ অধ্যাপক ও অধ্যাপিকাদের শূন্য পদগুলি অভিলম্বে পুরন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে দেওয়া সকল প্রকার স্টাইপেন্ড ৩০ শতাংশ বৃদ্ধি করা সহ তা নিয়মিত প্রদান। এরকম মোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশন দিল প্রদেশ যুব কংগ্রেস ও এন এস ইউ আই। যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি শাহজান ইসলামের নেতৃত্বে ছয়জনের এক প্রতিনিধিদল অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্বার্থে দাবি গুলি পূরণের জন্য দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামীদিন যুব কংগ্রেস রাস্তায় নেমে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন যুব কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি শাহাজান ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য