Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এবং গুণগত শিক্ষার প্রসারে...

রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এবং গুণগত শিক্ষার প্রসারে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ এবং পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার, গৃহীত পরিকল্পনা অনুযায়ী স্মার্ট ক্লাসরুম প্রজেক্ট অন্যতম একটি – মুখ্যমন্ত্রী

সময়ের সাথে সঙ্গতি রেখে শিক্ষাব্যবস্থায় উন্নতির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আরও বেশি করে স্মার্ট করে তোলার জন্য কেন্দ্রীয় সরকার চালু করে স্মার্ট ক্লাসরুম প্রজেক্ট। এই প্রজেক্ট রাজ্যে প্রাথমিকভাবে ৭৫২ টি সরকারি স্কুলে প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগরতলা উমাকান্ত একাডেমিতে এক যুগে ৭৫২ টি সরকারি বিদ্যালয়ে চালু করা হয় এই প্রকল্প। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্ট ক্লাসরুম প্রজেক্ট এর আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী ডঃ মানিক সাহা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রকল্পের সূচনা করে এদিন ক্লাসরুমে গিয়ে ডিজিটাল ক্লাসের সবকিছু খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলে রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো সুদৃঢ করার লক্ষ্যে এবং গুণগত শিক্ষার প্রসারে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ এবং পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যে ছাত্রছাত্রীদের প্রতিভার অভাব নেই। গুণগত মান বজায় রেখে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প। তিনি আরো বলেন শিক্ষা স্বাস্থ্য ও পিসিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। স্মার্ট ক্লাসে একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার বাড়বে, তেমনি অত্যাধুনিক এই ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীরা আরো সামনের দিকে এগিয়ে যাবে।। এই ডিজিটাল পদক্ষেপ বিদ্যালয় পাঠরত ছাত্র-ছাত্রীদের শিক্ষা লাভের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য