Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদধর্ষণের অভিযোগে থানায় দ্বারস্থ নাবালিকা

ধর্ষণের অভিযোগে থানায় দ্বারস্থ নাবালিকা

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
মানুষরূপী হায়না কর্তৃক আট এক নাবালিকাকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা, এই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ নাবালিকার পরিবারের লোকজন। পলাতক অভিযুক্ত। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানা এলাকার তুইসিন্দ্রাই কলোনি এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়,, বুধবার দিনের কোন এক সময় তুইসিন্দ্রাই কলোনি এলাকার পাপন দেব নামের কুড়ি বছর বয়সী এক যুবক কর্তৃক উক্ত এলাকার ৮ বছর বয়সি এক নাবালিকাকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের লোকজনদের। জানা গেছে,, বাড়ির পার্শ্ববর্তী একটি জঙ্গলে ওই মানুষরূপী কুলাঙ্গার তথা অভিযুক্ত পাপন নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে আট বছর বয়সী নাবালিকা কন্যাকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেখান থেকে কোনরকমে পালিয়ে ওই নাবালিকা তার পরিবারের লোকজনদের বিষয়টি সম্পর্কে অবগত করে। এ বিষয় সম্পর্কে জানতে পেরে পরিবারের লোকজন বুধবার রাতেই তেলিয়ামুড়া থানা পুলিশের দ্বারস্থ হয়। তেলিয়ামুড়া থানার পুলিশ মামলা নং-৪৯ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ তদন্তে নেমে বুধবার রাতেই অভিযুক্ত পাপনের খুঁজে তুইসিন্দ্রাই কলোনি এলাকায় এবং তার বাড়িতে অভিযান চালায়। যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত পাপন গা ঢাকা দেয় বলে থানা সূত্রে খবর। এদিকে পুলিশ জানিয়েছে, তেলিয়ামুড়া থানায় পক্সো (POCSO) ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ। এখন দেখার বিষয় সুব্রত’র তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে কবে নাগাদ অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় এবং ঘটনার কূল কিনারা করে। নাকি আর পাঁচটা সাধারণ ঘটনার মতো এই ঘটনাটিও থানার লাল ফিতা বন্দী ফাইলে আটকা পড়ে যায়। আর সভ্য সমাজে পাপনের মতো কুলাঙ্গারেরা বুক চেতিয়ে ঘুরাফেরা করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য