Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যআইজিএম হাসপাতালে লিফট অচল হয়ে পড়ায় দুর্ভোগে রোগী সহ তার আত্মীয় পরিজন

আইজিএম হাসপাতালে লিফট অচল হয়ে পড়ায় দুর্ভোগে রোগী সহ তার আত্মীয় পরিজন

সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরিসেবা অনেকটা উন্নতি হওয়ার দাবি বারবার উঠে এলেও, বাস্তব চিত্র কিন্তু অনেকটা যেন ভিন্ন কথা বলে। হাসপাতাল গুলিতে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে এসে প্রতিনিয়ত নানা দুর্ভোগে পরছেন রোগীসহ তার নিকট আত্মীয়রা। তা বারবার উঠে আসছে জনসম্মুখে। রাজ্যের অন্যতম একটি হাসপাতাল হল আগরতলা আইজিএম হাসপাতাল। এই হাসপাতালের পুরোনো বহুতল ভবনে প্রচুর সংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছে। এই রোগী ও তাদের পরিজনদের সঠিক পরিষেবার লক্ষ্যে বিল্ডিংয়ে রয়েছে লিফট। কিন্তু দুদিন বাদে বাদে আচমকা অচল হয়ে পড়ছে আইজিএম হাসপাতালের লিফট। আর এতে করে চরম দুর্ভোগে পড়ছেন রোগী সহ তার পরিজনেরা। এমন কি কখনো কখনো আবার লিফটের মধ্যেই আটকে পড়ছেন অনেকে। এতে করে আতঙ্ক দেখা দেয় রোগীসহ তার পরিজনদের মধ্যে। বুধবার রাতে দফায় দফায় এরকম ঘটনা সংঘটিত হয় আইজিএম হাসপাতালের লিফটে। কোনক্রমে লিফটে আটকে পড়া লোকদের উদ্ধার করা সম্ভব হলেও বিকল হয়ে পড়া লিফট সাড়াই করা হয়নি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অচল হয়ে পড়ে আইজিএম হাসপাতালের লিফট। এতে করে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েন রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা। সিঁড়ি দিয়েই উপরে উঠতে বাধ্য হচ্ছে রোগী ও তার নিকট আত্মীয়রা। অথচ দ্রুততার সাথে লিফট সারাই করার কোন তৎপরতা দেখা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের। আইজিএম হাসপাতালে লিফট অচলের ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন বাদে বাদেই লিফট অচল হয়ে পড়লে দুর্ভোগে পড়েন রোগী ও তার পরিবার। এতে করে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ এই হাসপাতলে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা লোকদের মধ্যে প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ। অনেকের মতে বড় ধরনের বিপত্তি না ঘটলে দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার স্থায়ী সমাধানে তৎপর হবে না হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য