Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের বনেদি স্কুল বলে পরিচিত নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের বিভিন্ন সমস্যা এবার সরোজমিনে...

রাজ্যের বনেদি স্কুল বলে পরিচিত নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের বিভিন্ন সমস্যা এবার সরোজমিনে খতিয়ে দেখলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার

রাজ্যের বনেদী স্কুল গুলির মধ্যে অন্যতম একটি হলো রাজধানী আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতন। দীর্ঘদিন ধরেই এই স্কুলে রয়েছে বহুবিধে সমস্যা। দেরিতে হলেও বিষয়টি জানতে পেরে সমস্যা গুলি সমাধানের লক্ষ্যে এবার তৎপর হলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার এমনটাই দেখা গেল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। এদিন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবসহ স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে স্কুলের বিভিন্ন সমস্যা গুলি সরোজিনী নিয়ে খতিয়ে দেখেন মেয়র। পরিদর্শনকালে মেয়র কথা বলেন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় নাগরিকদের সাথে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান স্কুলের বেশ কিছু সমস্যা সমাধানে এবার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে আগরতলা পৌরনিগম। স্কুলটিতে সবার আগে দরকার বাউন্ডারি নির্মাণ। তাই প্রথমেই জমি ডিমারগেশন এর কাজ সম্পন্ন করা হবে। এরপরই পৌরনিগমের উদ্যোগে স্কুলের বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া এলাকার জল নিষ্কাশনিক ব্যবস্থারও উন্নতি করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য