উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বহু ছাত্র-ছাত্রী এখনো কলেজগুলিতে ভর্তির সুযোগ পায়নি। এছাড়া বেসরকারি কলেজগুলিতে ভর্তির নামে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের পকেট কেটে চলেছে কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রাজ্যের সব সরকারি সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে রয়েছে অধ্যাপক এর সংকট। পর্যাপ্ত সংখ্যক অধ্যাপক না থাকার ফলে কলেজগুলিতে ব্যবহৃত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা।।এবার এমনই বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনে সোচ্চার হলো বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তি নিশ্চিত করা, বেসরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে প্রশাসনিক নজরদারির ব্যবস্থা করা, কলেজ গুলিতে পর্যাপ্ত সংখ্যক অধ্যাপক নিয়োগ সহ মোট ৯ দফা দাবিতে এবার রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিল এসএফআই। বুধবার সংগঠনে রাজ্য সম্পাদক সন্দীপন দেবের নেতৃত্বে চারজনের এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এবং দাবি জানান অবিলম্বে রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্বার্থে দাবি গুলি পূরণের ক্ষেত্রে দপ্তর যেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এদিনের এই প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রসঙ্গে ছাত্রনেতা শ্রীদেব জানান, গত বেশ কিছুদিন আগেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্বার্থ-সংশ্লিষ্ট বেশ কিছু দাবি নিয়ে আলোচনার জন্য অধিকর্তার নিকট চিঠি দেওয়া হয়েছিল। দীর্ঘদিন বাদে অবশেষে অধিকর্তা আলোচনার সময় নির্ধারণ করে। সেই সুবাদেই এদিনের এই ডেপুটেশন। ছাত্রনেতা শ্রীদেব এদিন আরো বলেন রাজ্যের কলেজগুলিতে যেভাবে ভর্তি ফি এক লাফে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানায় সংগঠন। রাজ্য সরকার স্কুল কলেজগুলিতে উপযুক্ত পরিকাঠামো না গড়ে তুলেই জাতীয় নয়া শিক্ষানীতি প্রণয়ন করতে চাইছে। এতে করে আগামী দিন রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিপথে পরিচালিত হবে। তাই দাবি গুলি অনাদায়ে সংগঠন আগামীদিন প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।



